মেহেরপুরে আরও ১৮ হাজার ৪ শ ডোজ টিকা পৌঁছেছে
- আপলোড তারিখঃ
০৫-০৮-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুরে আরও ১৮ হাজার ৪ শ ডোজ টিকা এসেছে। গতকাল বুধবার সকালের দিকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় টিকাগুলো মেহেরপুরে পৌঁছায়। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন টিকাগুলো গ্রহণ করেন। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মোহাম্মদ অনিক ইসলাম, ইন্সপেক্টর আব্দুলা আওয়ালসহ সিভিল সার্জন অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স