বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২১ ইং
দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, মেয়াদ-মূল্য না দেওয়া, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিলে মেসার্স আরজু ফুডসকে অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, তৈরিকৃত পণ্যের মেয়াদ-মূল্য ইত্যাদি না দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ডে কয়েকটি ফার্মেসি তদারকি করা হয়। এসময় মেসার্স আল আমিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’