বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাটাচোরার ভৈরব নদের ওপর সেতু নির্মাণের দাবি

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২১ ইং
পাটাচোরার ভৈরব নদের ওপর সেতু নির্মাণের দাবি
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের ভৈরব নদের ওপর বাঁশের সাঁকোটি কত দিনে ব্রিজ হবে, এই প্রত্যাশায় আছেন পাটাচোরা গ্রামবাসী। মাথাভাঙ্গা ও ভৈরব নদের মাঝখানে অবস্থিত পাটাচোরা গ্রাম। একমাত্র বদনপুর গ্রামের সড়ক দিয়ে চলাচল করে পাটাচোরা গ্রামের মানুষ। সুবলপুর হাট ও কার্পাসডাঙ্গা বাজারে আসতে ১০ কিলোমিটার সড়ক পথ ঘুরে আসতে হয় পাটাচোরা গ্রামবাসীকে। বাঁশ-কাঠের সাঁকো দিয়ে পার হয়ে সুবলপুর আধা কিলোমিটার ও কার্পাসডাঙ্গা বাজারে যেতে মাত্র দেড় কিলোমিটার সড়ক। ফলে সুবলপুর গ্রামের নিকট মাথাভাঙ্গা ও ভৈরব নদের সংযোগস্থলে একটি সেতু নির্মাণ হলে পাটাচোরা গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হতো। এছাড়া পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে সুবলপুর, বাস্তপুর ও রঘুনাথপুর গ্রামের যাতায়াতকারী ছাত্রছাত্রী খুব সহজে নদী পারাপার হতে পারতো। এলাকাবাসীর দাবি, মাথাভাঙ্গা নদীর সংযোগ স্থলে ভৈরব নদের ওপর একটি সেতু নির্মাণ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’