বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একজনকে কুপিয়ে হত্যা, ব্যাপক উত্তেজনা!

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২১ ইং
একজনকে কুপিয়ে হত্যা, ব্যাপক উত্তেজনা!
ঝিনাইদহে নামাজে ইকামত দেওয়া নিয়ে দুই গ্রুপের বিরোধ ঝিনাইদহ অফিস: মসজিদে জামায়াতের নামাজে ইকামত দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের গোয়ালপাড়া পুটিয়া গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে। এদিকে, হত্যাকাণ্ডের পর গ্রামটিতে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। বর্তমান গ্রামটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন মোল্লা জানান, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজে মুয়াজ্জিন অনুপস্থিত ছিলেন। এসময় নামাজের ইকামত দেওয়াকে কেন্দ্র করে মসজিদের মধ্যেই বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। সেই সূত্র ধরে সংঘর্ষে তাঁর ভাই মোদাচ্ছের খুন হন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই ওই গ্রামের জাফর হোসেন ও মুক্তার মিলন গ্রুপে বিভক্ত। তুচ্ছ এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে গোয়ালপাড়া পুটিয়া গ্রামের বউ বাজারে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোদাচ্ছের হোসেন, তাঁর ভাতিজাসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করেন। মোদাচ্ছেরের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। নিহত মোদাচ্ছের মুক্তার মিলন গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এলাকার ইউপি মেম্বার ফারুক হোসেন জানান, মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের জামায়াতে ইকামত দেওয়া নিয়ে এই বিরোধের সূত্রপাত। এমন তুচ্ছ ঘটনা নিয়ে খুনোখুনি করা খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’