বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৮ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
আলমডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৮ জনকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ‘সর্বাত্মক’ লকডাউন অমান্য করে চলাচল করায় ৬ জনকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, গতকাল ছিল সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিন। দিন শুরুর দিকে আলমডাঙ্গা শহরে বাড়তে থাকে জনসমাগম। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২টি মোটরসাইকেল চালককে ৩ শ টাকা করে ৬ শ, একটি কসমেটিক্সের দোকানিকে ১ হাজার, ২টি মনোহারি দোকানিকে ৫ শ টাকা করে ১ হাজার, বাজারের ভেতর ২টি ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ শ টাকা করে ১ হাজার টাকাসহ মোট ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় ৮ জনকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’