আজ বিশ্ব মেট্রোলজি দিবস
- আপলোড তারিখঃ
১৯-০৫-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। ‘পরিমাপ পরিবহনের নিয়ন্ত্রক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া দিনটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা-বিআইপিএম-এর পরিচালক মার্টিন মিল্টন এবং ওআইএমএল এর পরিচালক স্টিফেন পেটোরে বাণী দিয়েছেন। বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে জাতীয় মানসংস্থা হিসেবে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কমেন্ট বক্স