বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২১ ইং
মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে
দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের ডিসি বরাবর স্মারকলিপি পেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় গ্রামবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ‘মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের’ সভাপতি হামিদুল হক মুন্সী, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, নদী পরিব্রাজক দল ও চুয়াডাঙ্গার সদস্য হাবিবি জহির রায়হান। গ্রামবাসীর পক্ষে ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, নজির আহম্মেদ, মনিরুজ্জামান রুনু, মুকুল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন। এবং তিনি বলেন, ‘আমাদের জেলায় সরকার ঘোষিত কোনো বালুমহল নেই, সুতরাং বালু উত্তোলন ও বিক্রির সুযোগও নেই এবং নেই প্রয়োজন। ইতোমধ্যে আমাদের অফিসার যেয়ে বন্ধ করে দিয়েছে এবং আর যাতে বালু উত্তোলন না করতে পারে তার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। এদিকে, পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকেও স্মারকলিপির অনুলিপি প্রদান করে দর্শনা রামনগর গ্রামবাসী।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’