বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পাইপ চুরির সন্দেহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২১ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পাইপ চুরির সন্দেহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে জিআই পাইপ চুরি সন্দেহ রুবেল (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটক রুবেল হোসেন চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়া এলাকার চান্দুর ছেলে। জানা যায়, গতকাল রোববার সকালে হাসপাতাল এলাকার মধ্যে ঘোরাঘুরি করছিলেন রুবেল। পরে হাসপাতালের ভেতর মর্গ এলাকা থেকে জিআই পাইপ চুরির চেষ্টা করেন তিনি। পাইপ নেওয়ার সময় হাসপাতালের ভেতর থাকা লোকজন তাঁকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ তাঁকে সদর থানা হেফাজতে নেয়। আটক রুবেল শহরের একাধিক চুরি মামলার আসামি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’