বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২১ ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়
প্রতিবেদক, মেহেরপুর: চলমান লকডাউনে মাস্কবিহীন চলাচল করার দায়ে ব্যবসায়ী, দোকান মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ১০টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্কবিহীন চলাচল করার দায়ে বিভিন্ন স্থানে ২৮ জনের নিকট থেকে ৩৫ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেনাবাহিনীর বিজিবি এবং পুলিশের সহযোগিতা নিয়ে আদালত পরিচালনা করেন। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর (২) ভঙ্গ করায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’