বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঈদের দিন বাসররাতে নববধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ঈদের দিন বাসররাতে নববধূর আত্মহত্যা
আন্দুলবাড়িয়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঈদের দিন বাসররাতে রাফি খাতুন (১৮) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঈদের দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিলপাড়ার এ ঘটনা ঘটে। নিহত রাফি খাতুন জীবননগর উপজেলার আনছারবাড়িয়া স্টেশনপাড়ার স্বপন মিয়ার মেয়ে ও গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিহত রাফির পরিবারের সদস্যদের দাবি ওপরদৃষ্টির ভাব থাকায় সে আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের অনেকেই মনে করছেন জোর পূর্বক বিবাহ দেয়ায় সে আত্মহত্যা করেছে। জানা যায়, বেগমপুর বিলপাড়ার মনছুর আহম্মেদ ওরফে পণ্ডিত খাঁ’র ছেলে মেরিন ইঞ্জিনিয়ার রাশেদ খানের (২৫) সঙ্গে ঈদের দিন রাত সাড়ে ১১টার পারিবারিকভাবে বিবাহ হয় রাফি খাতুনের। ভাবিকে সঙ্গে নিয়ে নববধূ হিসাবে স্বামীর বাড়িতে যায় রাফি। নতুন শ্বশুর বাড়িতে পৌছানোর পর পোষাক পরিবর্তন করার জন্য অন্য একটি রুমে প্রবেশ করে নববধূ রাফি। ঘরের দরজা বন্ধ করার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও রাফি ঘর থেকে বের না হলে বাড়ির অন্যান্য সদস্যরা ডাকা-ডাকি করতে থাকে। কিন্তু রাফি সাড়া না দিলে জানালা দিয়ে ভেতরে তাকালে ফ্যানের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে দরজা ভেঙে তাকে দ্রুত নিচে নামায়। তখনও রাফির নিশ্বাস ছিল। এসময় তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে, এ ঘটনায় নিহত রাফির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পরদিন লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’