বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০১৭ ইং
দর্শনায় ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
দর্শনা অফিস: দর্শনায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিন ১০-১৫ বার বিদ্যুৎ আসা যাওয়া করে। বিদ্যুতের এই লুকোচুরি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। বিদ্যুৎ লোডশেডিংয়ে ভোগান্তির শিকার বৃদ্ধ, শিশু, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। একদিকে অসহনীয় গরম, অপর দিকে লোডশেডিং- মানুষের স্বাভাবিক কাজ ও জীবনযাত্রায় চরমভাবে প্রভাব ফেলেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কম্পিউটার, ফ্রিজ, পানির মোটর, ফটোকপি মেশিনসহ বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বিকলসহ নষ্ট হয়ে পড়ছে। একাধিক সূত্রমতে, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ২ঘন্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত দেড়টা থেকে টানা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। আবার মাঝে মধ্যে ভোর ৪টার পরেও বিদ্যুতের লোডশেডিং চলে। গুরুত্বপূর্ণ অফিস আদালত, স্কুল, কলেজ, বিভিন্ন কলকারখানা বিদ্যুৎ না থাকায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হয়। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকরা জানায়, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা আগে ভাগে থেকে প্রস্তুতি নিতে পারি। এ ব্যাপারে দর্শনা পল্লি বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লোডশেডিংয়ের কারণে এই গরমে মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে, সেটা আমরাও বুঝতে পারছি। তারপরও আমাদের কিছু করার নেই। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি, সেভাবে সরবরাহ করছি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’