বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর শহর হবে গ্রিন ও ক্লিন : মেয়র মাহফুজুর রহমান রিটন

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২১ ইং
মেহেরপুর পৌর শহর হবে গ্রিন ও ক্লিন : মেয়র মাহফুজুর রহমান রিটন
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘মেহেরপুর পৌর এলাকা হবে গ্রিন শহর, ক্লিন শহর। ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকবে না। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, হোম সার্ভিস প্রত্যোকের বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। এই পৌরসভা আমার একার না, আপনাদের সকলের। এ পৌর এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা পৌর কর্মী দ্বারা একার পক্ষে সম্ভব নয়। এই কাজে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।’ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড মেহেরপুর মল্লিকপাড়ায় পৌর কর্মী দিয়ে বাড়ি বাড়ি ময়লা-আবর্জনা সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন আরও বলেন, প্রাথমিকভাবে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ অভিযান চালানো হবে। ৯টি গাড়িতে করে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ির ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার অন্য ওয়ার্ডেও এ অভিযান চালানো হবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরফ রাজির, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ বাপ্পি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলপনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’