বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে আরও তিনজন আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২১ ইং
অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে আরও তিনজন আটক
ঝিনাইদহ অফিস: অবৈভ পথে সীমান্ত পারাপারে ঢল নেমেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবাধে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে। তবে এর বেশির ভাগ অধরা থাকছে বলে সীমান্তের বাসিন্দারা অভিযোগ করেন। বাংলাদেশের লকডউন শিথিল করার খবরে অবৈধ পথে ভারত থেকে এভাবে সীমান্ত পাড়ি দিয়ে মানুষ আসায় চিন্তিত মহেশপুর সীমান্তের মানুষ। গত বৃহস্পতিবার (১৫ জুন) অবৈধ পারাপারের সময় ৬ জনকে আটকের পর গতকাল শুক্রবার আরও তিনজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন- যশোর জেলার মনিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. খালিদ হাসান সজিব (২১), তাঁর স্ত্রী মোছা. ঈশিতা খাতুন নুপুর (১৮) এবং খুলনা জেলার বটিয়াঘাটা থানার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)। দালালদের মাধ্যমে তাঁরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে আটক হওয়ার পর তাঁরা জানিয়েছেন। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর থানার কাঞ্চনপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’