বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ গঠনমূলক সমালোচনা করুন

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২১ ইং
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ গঠনমূলক সমালোচনা করুন
আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে নবাগত ইউএনও আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এবং বেলা তিনটায় একই স্থানে ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময়কালে চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এসময় বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ইউএনও বলেন, ‘আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন করে যাবেন। সাংবাদিকের লেখনির মাধ্যমে জনমত গঠিত ও প্রভাবিত হয়। গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ তড়িঘড়ি করে লিখে পত্রিকায় পাঠানোর আগে তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নেবেন। আপনারা সর্বাপেক্ষা পেশাদারিত্বের পরিচয় দেবেন।’ এসময় তিনি আলমডাঙ্গাকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করাও প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী জায়গা করে দেওয়ার আশ্বাস দেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খ. শাহ আলম মণ্টু, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, রুনু খন্দকার, সহসভাপতি ইউনুস মণ্ডল, জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, শেখ শফি উদ্দীন, মো. আবুল কাশেম, ফিরোজ ইফতেখার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, মানবাধিকার সম্পাদক অনিক সাইফুল, খন্দকার মামুন কাইরুল, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক কে এ মান্নান, সোহেল হুদা, আব্দুর রাজ্জাক, কাইরুল মামুন, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরী, নির্বাহী সদস্য ইকলাস উদ্দিন, তানভির সোহেল, নাসির উদ্দিন, খন্দকার সালাউদ্দিন, নাহিদ হাসান, সোহেল হুদা, আমিরুল ইসলাম, সৈয়দ সাজেদুল হক প্রমুখ। অপর দিকে, বেলা তিনটায় ইউপি চেয়রম্যান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ইউএনও রনি আলম নুর। সভার শুরুতে ইউপি চেয়ারম্যানগণ ফুল দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। এসময় আলমডাঙ্গা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান তাঁদের স্ব স্ব এলাকার কথা তুলে ধরেন। এবং নবাগত ইউএনও রনি আলম নুরকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় ইউএনও রনি আলম নুর বলেন, ‘আমি ৩৩ তম ব্যাচে ক্যাডার সার্ভিসে যোগদান করার পর রংপুরে সহকারী কমিশনার হিসেবে চাকরি করেছি। ওখান থেকে আরও কয়েকটি জেলায়-উপজেলা চাকরি করার পর ইউএনও হিসেবে এটাই আমার প্রথম উপজেলা। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গার সর্ববৃহৎ উপজেলা। আমি বিশ্বাস করি সঠিকভাবে দায়িত্ব পালন করব।’ এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাওছার আহম্মদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম নুরু, আইলহাঁস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গাংনী ইউপি চেয়ারম্যান আবু হোসেন আবু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিল্পব, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয়কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খাঁন, আলমডাঙ্গা উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ওসি এলএসডি মেরাজ হোসেন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’