পরকীয়ার জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম!
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামে পরকীয়ার জেরে শিপন আলী ও তাঁর মা সাবিরা খাতুনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্বামী আলা বাতানের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের পুরোন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিপনকে মেহেরপুর থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে । শিপন আলী পুরোন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে, সাবেরা খাতুন শিপনের মা।
জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে শিপন তাঁর প্রতিবেশী আলা বাতেনের স্ত্রী দুই দুই সন্তানের জননী শেফালির সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং তাঁকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। সেই থেকে শেফালির সাবেক স্বামী আলা বাতেন শিপনের ওপরে ক্ষুব্ধ। ওই ঘটনার পর শিপনের ওপর একাধিকবার আক্রমণ করেন আলা বাতান। এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শিপন বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে আর অন্য কেউ না থাকার সুযোগে আল বাতেন ধারালো হাসোয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে শিপনকে। তাঁর মা তাকে বাধা দিতে আসলে তাঁকেও কুপিয়ে আহত করে। এসঁময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলা বাতেন পালিয়ে যান। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করেন।
কমেন্ট বক্স