বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অস্ত্রসহ-গুলিসহ সন্ত্রাসী রনি আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২১ ইং
ঝিনাইদহে অস্ত্রসহ-গুলিসহ সন্ত্রাসী রনি আটক
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটিতে অভিযান চালিয়ে রনি আহম্মেদ (৩১) নামের অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এসময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগগান, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক রনি আহম্মেদ সাধুহাটি (হারেজ মোড়) গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে গত বুধবার রাতে ঝিনাইদহ সদর থানাধীন সাধুহাটি গ্রামস্থ হারেজের মোড়ে অভিযান পরিচালনা করে রনি আহম্মেদ নামের এক সন্ত্রাসীকে আটক করে। এসময় তাঁর দখল হতে দেশিয় তৈরি একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’