নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ২টার পৌর এলাকার নূরনগর কলোনি ও হকপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী নূরনগর গ্রামের আব্দুল করিমের ছেলে রিংকু (২৩) ও গোলামের ছেলে সরোয়ার ওরফে সরোকে গ্রেফতার করেন। পরে হকপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে মিন্টুকে গ্রেফতার করা হয়।
সমীকরণ প্রতিবেদন