বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২১ ইং
সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু!
চাচার মৃত্যুর খবরে বাড়ি ফেরা হলো না ভাতিজার ঝিনাইদহ অফিস: চাচার মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল পারভেজ (২৪)। কিন্তু চাচার মরা লাশটি দেখার আগেই নিজে লাশ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেন। মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামে। নিহত পারভেজ হোসেন মেহেরপুর জেলার আমদহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি খুলনায় পুলিশে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, চাচার মৃত্যুর খবর পেয়ে নিজের মোটরসাইকেলযোগে গ্রামে ফিরছিলেন পারভেজ। তিনি কালীগঞ্জের নিমতলা থেকে বাজারগোপালপুর সড়ক ধরে ডাকবাংলা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামের মধ্যে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খান। স্থানীয় ইউপি মেম্বার শ্যামনগর গ্রামের রবিউল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে গ্রামের ওই বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান পারভেজ হোসেন। এসময় তিনি পাকড়া (শিমুল) গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পারভেজের মৃত্যুতে তাঁর নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার চাচা-ভাতিজাকে এক সঙ্গে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’