চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় লালন মণ্ডল নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রেলবাজার মোজাম্মেল হকের পেট্রল পাম্পের পিছনে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করেন তাঁকে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত লালন মণ্ডল (৪১) চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত কপিল মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এসময় রেল বাজার মোজাম্মেল হকের তেল পাম্পের পিছন থেকে গাঁজাসহ লালন মণ্ডলকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালন মণ্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত লালন মণ্ডলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স