এখন সদর হাসপাতালেই হবে জরায়ু ও স্তন ক্যানসার নির্ণয়
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গায় জরায়ু ও স্তন ক্যানসার নির্ণয় মেশিনের উদ্বোধন করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরায়ু ও স্তন ক্যানসার নির্ণয় করার মেশিনের উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে আর বাইরে যেতে হবে না, চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই নির্ণয় করা যাবে জরায়ু ও স্তন ক্যানসার। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মেশিনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আএরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম, গাইনি কনসালট্যান্ট ডা. হুসনেজারি তহমিনা আঁখি ও ডা. আকলিমা খাতুন।
কমেন্ট বক্স