বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২১ ইং
পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই
সমীকরণ প্রতিবেদন: আগামী ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে গতকাল রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে হিজরি জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সে হিসাবে ১০ জিলহজ ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি গতরাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, গতকাল বাদমাগরিব বায়তুল মোক্ররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ঈদুল আজহা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ:) এর সুন্নাত অনুসারে এই ঈদ উপলক্ষে সামর্থ্যবান মুসলমানেরা পশু কোরবানি করে থাকেন। এ জন্য এই উপমহাদেশে এটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। করোনাকালে দ্বিতীয় বারের মতো বাংলাদেশসহ মুসলিম বিশ্বে আসছে ঈদুল আজহা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’