বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মোবাইল কোর্টে ছয়জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২১ ইং
মুজিবনগরে মোবাইল কোর্টে ছয়জনকে জরিমানা
মুজিবনগর অফিস: সরকার ঘোষিত ১৪ দিনের কড়া লকডাউনের ১১তম দিনেও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসমাগম এড়িয়ে যেতে মুজিবনগরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় লকডাউন অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে জরিমানা করেন মোবাইল কোর্ট। গতকাল রোববার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, ভবেরপাড়া, সোনাপুর, আনন্দবাস, বাগোয়ান, দারিয়াপুর, কোমরপুর ও মহাজনপুর বাজার এলাকায় বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেরপুর সদর নিরুপমা রায়। এসময় মোবাইল কোর্টে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮, ৯২(১) ধারা মোতাবেক ৬ ব্যক্তিকে মোট ৫ হাজার ৮ শ শত টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’