বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মেহগনি বাগানে মিলল নবজাতক

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২১ ইং
কালীগঞ্জে মেহগনি বাগানে মিলল নবজাতক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর পশ্চিমপাড়া এলাকার এক কবরস্থানের পাশে একটি মেহগনি বাগান থেকে জীবিত কন্যা নবজাতক উদ্ধার হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে ওই কন্যা নবজাতককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে রাস্তা দিয়ে হেঁটে শিবনগর এলাকায় আসছিলেন। পথের মধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এসময় তিনি কন্যা নবজাতককে পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় তাঁর দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় হাসপাতালে ভর্তি আছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’