বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় লকডাউন অমান্য করায় পাঁচজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২১ ইং
দর্শনায় লকডাউন অমান্য করায় পাঁচজনকে জরিমানা
দর্শনা অফিস: দর্শনায় লকডাউন বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের নিকট হতে জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রেখে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের নিকট হতে জরিমানা আদায় করা করা হয়। এরা সকলে সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা ও অপ্রয়োজনে ঘরের বাইরে চলাচলের অপরাধে ১৯৬০ সালের দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫ জনকে জরিমানা করেন। তাঁদের ৫ জনের নিকট হতে ২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান। এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী ইখলাস, দর্শনা থানার অফিসার এসআই সুমন্ত বিশ্বাসসহ সঙ্গীয় সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’