জীবননগরে লকডাউন অমান্য করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০৭-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে লকডাউন অমান্য করায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালে বিধি-নিষেধ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে নগদ ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
কমেন্ট বক্স