শহর প্রতিনিধি: মেহেরপুর থেকে বাসে চুয়াডাঙ্গা আসার পথে কলা ব্যবসায়ী মুকুল (৩৮) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুকুলের পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে নিজ বাড়ী থেকে কলা নিয়ে মেহেরপুর বাজারে বিক্রি শেষে বেলা ১১টার দিকে বাসযোগে বাড়ী ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার কাছে থাকা ৫০০০/- টাকা নিয়ে পালিয়ে যায়। বাসযাত্রী সাব্বির হোসেন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। তিনি সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সমীকরণ প্রতিবেদন