ঢাকার বহুতল ভবন থেকে পড়ে আলমডাঙ্গার মেরাজের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের এক কিশোর বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। গত কয়েকদিন আগে ঢাকার একটি ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মারাত্মক আহত হয় কিশোর মেরাজ (১৮)। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কিশোর মেরাজ নাগদাহ গ্রামের সাহাদৎ হোসেনে ছেলে।
জানা গেছে, মিরাজ তার পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বেশ কিছুদিন যাবত ঢাকায় টাইলস মিস্ত্রীর কাজ করত। গত ৪ জুলাই একটি ভবনে কাজ করার সময় মিরাজ ঐ ভবন থেকে পড়ে মারাত্মক আহত হয়। সেসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ শুক্রবার সকালে গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।
কমেন্ট বক্স