বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

Auto Draft

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৭ ইং
Auto Draft
একুশে টিভি থেকে ফারহানা নিশো বরখাস্ত সমীকরণ ডেস্ক: একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষ চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। একুশে টেলিভিশনের কোম্পানি সচিব ও মানব সম্পদ বিভাগের প্রধান মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ মে বুধবার এ তথ্য জানানো হয়। তবে কি কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তা ব্যাখ্যা করেননি তিনি। টেলিভিশন মিডিয়ার পরিচিত মুখ ফারহানা নিশোসংবাদ উপস্থাপিকা হিসেবে ২০০৩ সালে এনটিভির মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। চ্যানেল ওয়ান এবং বৈশাখী টেলিভিশনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসাবে যোগ দেন ফারহানা নিশো। উল্লেখ্য, চ্যানেল ওয়ানের প্রথম সংবাদ উপস্থাপনা করেন ফারহানা নিশো। এরপর তিনি যোগ দেন বৈশাখী টিভিতে। তাছাড়া গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেছেন তিনি। কিছুদিন যমুনা টিভির সংবাদ উপ¯’াপক হিসেবেও কাজ করেছেন ফারহানা নিশো।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’