বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২১ ইং
জীবননগরে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মহিউদ্দীন এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগরে স্বাস্থ্যবিধি না মেনে মোটরসাইকেল চালানো ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জীবননগর গ্রামের উবায়দুর রহমানের ছেলে মানিক মিয়াকে ২ হাজার টাকা, বাঁকা গ্রামের আলিহিমের ছেলে সেলিমকে ৫ হাজার টাকা, আন্দুলবাড়ীয়া গ্রামের আশরাফুল হকের ছেলে সোলাইমানকে ৫০০ টাকা এবং একইগ্রামের নজির আহাম্মদের ছেলে জহুরুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’