বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাড়া-মহল্লায় ডিসির কমিটি গঠনের নির্দেশ

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২১ ইং
পাড়া-মহল্লায় ডিসির কমিটি গঠনের নির্দেশ
ঝিনাইদহ অফিস: করোনা মোকাবিলায় পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল মিটিং এই সিদ্ধান্ত নেয় জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলার বিভিন্ন জায়গায় গ্রামের পাড়া-মহল্লার দোকান-পাট খোলাসহ সার্বিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে এই প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বক্তারা। ভার্চুয়াল মিটিংয়ে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অংশ নেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সকল উপজেলা নির্বাহী অফিসার, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. হারুন অর রশিদ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মিটিংয়ে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, দেশে করোনাকালীন যে সংকট চলছে তা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারবো। খাদ্যের কোনো সংকট নেই। প্রয়োজনে ত্রাণ বিতরণ করতে হবে। কিন্তু সংক্রমণ কমাতে কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়নের বিকল্প নেই। তিনি সকল উপজেলা নির্বাহী অফিসারদের পাড়া-মহল্লা-গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নভিত্তিক জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ইমাম, যুবসমাজকে নিয়ে করোনা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়া মসজিদের মাইকে প্রতিবার আজানের পর করোনা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখার ব্যবস্থা করতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের নির্দেশ দেন। এসময় গ্রামের দোকান খুলে যাতে জনসমাগম না ঘটাতে পারে তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন ডিসি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’