বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লকডাউন অমান্য করায় দামুড়হুদায় ২৪ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২১ ইং
লকডাউন অমান্য করায় দামুড়হুদায় ২৪ জনকে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে চলাচল করার অপরাধে দামুড়হুদায় ২৪ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবিে সহযোগিতায় দামুড়হুদা উপজেলার হাউলি বাস্তুপুর-রঘুনাথপুর-লোকনাথপুর, ডুগডুগি-জয়রামপুর-দামুড়হুদা-চিৎলা ও দর্শনাসহ বিভিন্ন গ্রামে লকডাউন বাস্তবায়ন তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে বাইরে চলাচল করার অপরাধে ও চিৎলা তেতুলতলা এলাকায় মাদক সেবন ও বিক্রি করার অভিযোগে ৩ জনকে ৩দিন করে কারাদণ্ড ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ জনকে জরিমানাসহ সর্বমোট ১৩ টি মামলায় ২৪ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই গোকুলসহ পুলিশ ও বিজিবির সদস্যরা। এসময় ৩ জনকে জরিমানার অনাদায়ে ৩দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন- হাউলীর আব্দুর রহমান, হোগলডাঙ্গা গ্রামের এনামুল ও দামুড়হুদার সুমন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’