তিন কিশোরীকে সমাজসেবা অফিসে হস্তান্তর
- আপলোড তারিখঃ
০৭-০৭-২০২১
ইং
দর্শনায় মাসুম মাস্টারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের সময় আটক ৮
দর্শনা অফিস:
দর্শনায় অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর চাতালপাড়ার মাসুম মাস্টারের বাড়ির একটি ভাড়ার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৩ কিশোরীর অপ্রাপ্ত বয়স হওয়ায় জেলা সমাজসেবা অফিসে হস্তান্তর করা হয়েছে। বাকি ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ হবে বলে জানিয়ে দর্শনা থানা পুলিশ। আটককৃতরা হলেন- হাফিজা খাতুন (৩৫), শিমুল হোসেন (২০), ইয়াছিন আলী (৩২), মিলন মন্ডল (৩৪), হাসান (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর চাতালপাড়ার মাসুম মাস্টারের বাড়ির একটি ভাড়ার ফ্লাটে অনৈতিক কার্যক্রম চলছে। এসময় জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকার ৪ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার হাছানুজ্জামানের স্ত্রী হাফিজা খাতুন ওরফে নাহার দর্শনার অজিমপুর চাতালপাড়ায় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুম মাস্টারের নিজ বাড়ির একটি ফ্লাট দ্বিগুণ মূল্যে ভাড়া নেয়। হাফিজা খাতুনের স্বামী বাড়িতে না থাকায় প্রায় সময় আত্মীয় পরিচয়ে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ আসে। এলাকাবাসীর অপরিচিত মানুষের আনাগোনা দেখে সন্দেহ হলেও মাসুম মাস্টারের ভয়ে কেউ কিছু বলতে পারেনি। স্থানীয়রা হাফিজা খাতুনকে কয়েকবার বললে তিনি আত্মীয় পরিচয়ের কথা বলে উক্ত বিষয়টি ঢাকার চেষ্টা করে।
কমেন্ট বক্স