বাড়িতে বাড়িতে অক্সিজেন পৌছে দিবে বিএনপি
- আপলোড তারিখঃ
০৬-০৭-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
‘ভীড়ে নয়, নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন’ এ স্লোগানে ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিউর রহমান। এসময় সদস্যসচিব অ্যাড. এমএ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্যসচিব মাহবুবুর রহমান শেখর, থানা বিএনপির আহবায়ক মুন্সি কামাল আজাদ পান্নু ও থানা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ১৫টি অক্সিজেন সিলিন্ডার সবসময় প্রস্তুত রাখা হয়েছে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবেন। করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে। তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সার্বিক নির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট এমএ মজিদ জানান। জরুরি প্রয়োজনে ০১৯১১-১৩৩৫০৯, ০১৭৭৬-২৫৩০৪৮, ০১৭১১-৩৫২৯৮৩, ০১৯২৮-৭০৪৯৪৭ এই নম্বারের মোবাইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
কমেন্ট বক্স