বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে লকডাউন অমান্য করায় ৬ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
তিতুদহে লকডাউন অমান্য করায় ৬ জনকে জরিমানা
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার তিতুদহে লকডাউন অমান্য করে ঘোরাফেরা করায় ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশ লকডাউন অমান্য করে ঘোরাফেরা করায় ৬ জনকে আটক করে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার করে ৬ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন ছানোয়ার হোসেনের ছেলে সেলিম, গণেশ সাহার ছেলে শ্যামল সাহা, আব্দুর রহমানের ছেলে খেজবারি, লাল্টুর ছেলে মশিয়ার, টুনুর ছেলে আবদার, আরশাদের ছেলে জহুরুল।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’