বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক নারীকে গাঁজাসহ আটকের পর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
চুয়াডাঙ্গায় এক নারীকে গাঁজাসহ আটকের পর জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রোববার বেলা ১২টায় দামুড়হুদার কলাবাড়ি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কলাবাড়ি গ্রামের জীবন আলীর স্ত্রি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে জেল জরিমানা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কলাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে সেলিনা খাতুনকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’