বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লকডাউনের চতুর্থ দিনে মুজিবনগরে ৯ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
লকডাউনের চতুর্থ দিনে মুজিবনগরে ৯ জনকে জরিমানা
প্রতিবেদক, মুজিবনগর: সারা দেশের ন্যায় মুজিবনগরেও ৭দিনের কঠোর লকডাউন চলছে। এই লকডাউনের চতুর্থ দিনে অর্থাৎ গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্নস্থানে ইউএনও সুজন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম কঠোর লকডাউন প্রতিপালনে এবং স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দিনব্যাপী অভিযানে ৯টি মামলায় ৯ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন বেশ কয়েকটি টীম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে। এছাড়া মুজিবনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলাজুড়ে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’