বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স তানি ট্রেডার্স ও আলীম স্টোর নামের ২টি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার অপরাধে ১৮৬০ সালের ২৬৯ ধারা মোতাবেক পৃথকভাবে মাথাপিছু হারে ১ হাজার টাকা জরিমানা ও স্বাস্থ্যবিধি অমান্য করে প্রধান সড়কে পরিবহন চলাচল করার অপরাধে ২০১৯ সালের ১৪৩ ধারা মোতাবেক সড়ক ও পরিবহন আইনে ১ ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন। এসময় তাঁকে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের পেশকারসহ জীবননগর থানা ও শাহাপুর ক্যাম্প পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’