ঝিনাইদহে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৩-০৭-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পৃথক সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হলিধানী গ্রামের লালু মিয়ার ছেলে আল আমিন হোসেন (৩০) ও পৌর এলাকার আরাপপুর গাবতলাপাড়ার আ. হামিদের ছেলে শাকিব (২৮)।
জানা গেছে, বিকেল চারটার দিকে গাবতলা মাঠে যাওয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিব। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দুপুরে আল আমিন গরুর জন্য বাড়ির সামনের জমিতে থেকে ঘাষ কাটতে যান। অসাবধানতাবশত সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কমেন্ট বক্স