বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পাইকপাড়ায় সাপের দংশনে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২১ ইং
আলমডাঙ্গার পাইকপাড়ায় সাপের দংশনে নারীর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার পাইকপাড়ায় বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাঠে স্যালোমেশিন ঘরের নিকট তাঁকে সাপে কামড় দেয়। জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কাউসার আলীর স্ত্রী রোজিনা খাতুন গতকাল বেলা ১১টার দিকে মাঠে যান। বৃষ্টিতে স্যালোমেশিন ভিজে যেতে পারে ভেবে তিনি পলিথিন দিয়ে স্যালোমেশিন ঢাকতে গেলে একটি বিষধর সাপ তাঁকে দংশন করে। এ ঘটনা জানতে পেরে তাঁর স্বজনরা দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’