মহেশপুর সীমান্তে আরও ১৩ জন আটক
- আপলোড তারিখঃ
০১-০৭-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী লাটিমা ও শ্যামকুড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন। খবর পেয়ে মহেশপুরের লাটিমা সীমান্ত থেকে ২ জন ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের কাটিয়া উপজেলার পূর্ব চরপাড়াতলা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আল আমিন (৩০), তাঁর স্ত্রী বিপাশা খাতুন (২৫), যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত নাজিম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৩০), কোতয়ালী থানার কোপাহিতনগর গ্রামের কালিম শেখের স্ত্রী মুসলিমা বিশ্বাস (২৮), বাগেরহাটের রায়েন্দা থানা এলাকার সোলেমান খায়ের স্ত্রী মুর্শিদা বেগম (৩০), তাঁর মেয়ে মিম আক্তার (৭), একই থানার খুন্তাকাটা গ্রামের মাসুদ গাজীর স্ত্রী রহিমা বেগম (২৮), মোংলাপোর্ট থানার হোগলাবুনিয়া গ্রামের সুরত গাজীর স্ত্রী ছুফিয়া বেগম (২৭), তাঁর মেয়ে চাঁদনী আক্তার (০৩), খুলানার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের পংকজ রায়ের ছেলে গৌতম কুমার রায় (২৯), পঞ্চগড় সদর উপজেলার অনাথ আশ্রমের প্রান্ত রোজারিও (২৮) ও যশোরের বেনাপোল পোর্ট থানার গওড়া গ্রামের হানিফ ফকিরের স্ত্রী মাছুরা খাতুন (৫০)। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স