মেহেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যু
- আপলোড তারিখঃ
০১-০৭-২০২১
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ভাই সৌদি প্রবাসী ইসলাম আলী (৫২) ও বোন ফজিলা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। তাঁরা আমঝুপি ষষ্টিতলা পাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে ও মেয়ে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোন ফজিলা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাই ইসলাম আলী বোনকে দেখতে হাসপাতালে যান। বোনের মৃত্যু সহ্য করতে না পেরে ইসলাম আলী হাসপাতালেই স্ট্রোক করেন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে ইসলাম আলীকে বাড়িতে নেওয়া হয়। গতকাল বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী নেওয়ার পথে গাংনীর বামুন্দী নামক স্থানে পৌঁছালে ইসলাম আলী মৃত্যুবরণ করেন। ফজিলা খাতুন দুই সন্তানের জননী এবং ইসলাম আলী দুই ছেলে ও এক মেয়ের জনক। আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের দাফন করা হবে। এ ঘটনায় তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কমেন্ট বক্স