বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৬ জন আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৬ জন আটক
নিজস্ব প্রতিবেদক: গাঁজা সেবনের দায়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলাপাড়ার ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে জ্বিনতলাপাড়া থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জ্বিনতলাপাড়ার মৃত আনিসুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৬), মৃত ইউনুছ আলীর ছেলে লিপ্টন (৩২), মৃত ফকির চাঁদের ছেলে দীলু (৪৮), মৃত গোলামের ছেলে সুমন আলী (৩৮), মৃত ইকরামুলের ছেলে বাদল (৪০) ও মৃত আফজালের ছেলে জনু (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি টিম। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’