চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে আব্দুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাজরাহাটি পটলা পিরেরমাজার ও হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম আব্দুস সালামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। জখম আব্দুস সালাম হাজরাহাটি গ্রামের উত্তরপাড়ার মৃত আনোয়ার হোসেন মুন্সির ছেলে। তিনি ব্লাক ক্যাট মশার কয়েল, করিম বিড়ি ও সুপার সল্ট লবনের ডিলার।
জখম আব্দুস সালাম বলেন, সন্ধায় ব্যবসার কাজে হিজলগাড়িতে গিয়েছিলাম। কাজ শেষ করে রাত ১০টার দিকে নিজ মোটরসাইকেলে নিয়ে চুয়াডাঙ্গা শহরের ওপর দিয়ে নিজ বাড়ি হাজরাহাটিতে যাচ্ছিলেন। পথের মধ্যে হাজরাহাটি পটলা পিরেরমাজার ও হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে পিছন থেকে হঠাৎ করে দ্রুত গতীতে একটি মোটরসাইকেল আমার পাশে চলে আসে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলো। তাঁরা প্রত্যেকেই মাস্ক পরিহিত ছিল। কাইকে চিনতে পারিনি। তিনজনের মধ্যে একজন একটি ধাড়ালো দা জাতীয় অস্ত্র দিয়ে আমার হাতে কোপাতে থাকে। এসময় আমি চিৎকার করে মোটরসাইকেলের ব্রেক করি। তারাও আমার পাশেই দাঁড়িয়ে আমার মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে তাঁরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আব্দুস সালামকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর ডান হাতে ধারালো অস্ত্রের নয়টি কোপের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস সালামকে কুপিয়ে জখম করার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকরা তিনজন ছিল, ছিনতায়ের উদ্যেশ্য থাকলে তারা আব্দুস সালামের নিকটে থাকা টাকা, মোবাইল ও মোটরসাইকেলটি নিয়ে যেতে পারতো। ঘাতকদের ধরতে ও ঘটনার পিছনের কারণ জানতে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স