বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দু’জন আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঘোড়ামাড়া ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওসমান গনি ওরফে তোতা মিয়া (৩৫) ও আরমান আলীর ছেলে হাসিবুল (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এসআই) রাসেল তালুকদার ফোর্স নিয়ে ঘোড়ামার ব্রিজের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তার হওয়া আসামিদের শরীর তল্লাশী চালিয়ে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ তাঁদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’