চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন জখম
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে দুইপক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাটগ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। আহতরা হলেন- ধুতুরহাটগ্রামে মজিবরের ছেলে শহর আলী (৪৮), একই এলাকার সাবদার আলীর ছেলে হায়দার আলী (৫০) এবং তাঁর স্ত্রী আসমা বেগম (৪০)।
জানা যায়, বাড়ির জমি নিয়ে শহর আলী ও হায়দার আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গতকাল এই বিরোধের জের ধরে শহর আলী ও হায়দার আলীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহর আলী, হায়দার আলী ও তাঁর স্ত্রী আসমা বেগম গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরব হোসেন আহতদেরকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ধুতুরহাট গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন পক্ষের থেকেই অভিযোগ পাওয়া যায়নি। অবিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স