বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
যুবলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত। গত বৃহস্পতিবার আদালতে হাজির হলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়শা আক্তার সুমি এই নির্দেশ দেন। ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন তিনি। ২০০৯ সালে নিহত শান্তির শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি করেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার জামিন বাতিল করে ২ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন। নাসির উদ্দিন মালিথা গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শান্তি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। ২০১০ সালের ২৪ অক্টোবর পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে তাঁকে ৯ নম্বর আসামি হিসেবে দেখানো হয়। এর আগে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামিরা নাসির উদ্দিন মালিথার হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। হত্যা মামলার পর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত কৌশলে আদালতের ১২টি ওয়ারেন্ট গোপন করে নৌকার টিকেটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নাসির উদ্দিন মালিথা কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত শহর আলী মালিথার ছেলে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’