বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার রাইসার বিলে মিলল নৈশপ্রহরীর মরদেহ

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
দামুড়হুদার রাইসার বিলে মিলল নৈশপ্রহরীর মরদেহ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার রাইসার বিল থেকে আলম মল্লিক (৬৫) নামে ওই বিলের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আলম মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে দামুড়হুদা মডেল থানার পুলিশ নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আলমের বাড়ি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবোলপুর গ্রামে। তিনি ওই বিলের নৈশপ্রহরী ছিলেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের মৃত ফকির চাঁদ মল্লিকের ছেলে আলম হোসেন মল্লিক দীর্ঘ ১০ বছর যাবৎ সুবলপুর রাইসার বিলের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বিল পাহার দিতে যান তিনি। সারা রাত কেটে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার বিলের কুঁড়েঘরের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বজনেরা। সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ এসে প্রাথমিকভাবে তদন্ত করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। নিহত আলম মল্লিকের ভাই কলম উদ্দীন বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুতে কারো প্রতি কোনো অভিযোগ নেই।’ এদিকে গত বুধবার রাত আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের হানেফের ছেলে মশিউর রহমান রাইসার বিল পাহারা দেওয়ার সময় চার-পাঁচজন এসে তাঁকে মারধর করেন। পরে তিনি পালিয়ে প্রাণে রক্ষা পান। মশিউর রহমান বলেন, ‘রাত আড়াইটার দিকে বিলের ধার দিয়ে যাচ্ছিলাম, এমন সময় বিভিন্ন দেশীও অস্ত্র নিয়ে আমাকে সরে যেতে বলে। পরে আমি না সরলে আমাকে বেধড়ক পেটাতে থাকে। সেখান থেকে পরে আমি পালিয়ে যায়। এরকমভাবে দুদিন আগে এক নৌশপ্রহরীকে মারধর করায় জনগণের মাঝে ধুম্রজাল রয়ে গেছে। এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘এই রকম কোনো বিষয় আমার জানা নেই। তবে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে এটা দামুড়হুদা থানার অধীনে।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আলম মল্লিক স্ট্রোক করে মারা গেছেন। তাঁর গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর মৃত্য ব্যক্তির পরিবারের থেকে কোনো অভিযোগ নেই। দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আসল ঘটনা। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’