বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাসকররায় নারীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
আলমডাঙ্গার খাসকররায় নারীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাসকররা গ্রামের স্বপ্না খাতুন নামের এক নারী গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই নারী ঘরের আড়াই গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এদিকে, স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযেগে স্বামী আদম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা গ্রামের আদম আলী দুই বছর আগে লক্ষ্মীপুর গ্রামের শওকত হোসেনর কন্যা স্বপ্না খাতুনকে বিয়ে করেন। এটা ছিল আদম আলীর তৃতীয় স্ত্রী। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী আদম আলীর সাথে ঝগড়া-বিবাদ হতো। এরই একপর্যায়ে গতকাল শুক্রবার দুপুরের দিকে ঘরের আড়াই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্না। এদিকে, স্বপ্না খাতুনের ভাই সুরজ আলী বাদী হয়ে স্বামী আদম আলীর নামে আত্মহত্যা প্ররোচণার মামলা দায়ের করেন। এই মামলার আসামি হিসেবে আদম আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আদম আলী এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন। নানা অশান্তির কারণে সেই দুই বউ তাঁর কাছ থেকে চলে যান। এলাকাবাসী জানান, আদম আলী স্ত্রীর ওপর নানাভাবে অত্যাচার করে আসছিলেন। এ কারণে তাঁর স্ত্রী আত্মহত্যা করতে পারেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’