বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিধি-নিষেধ উপেক্ষিত হওয়ায় জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২১ ইং
বিধি-নিষেধ উপেক্ষিত হওয়ায় জেল-জরিমানা
জীবননগরে কঠোর লকডাউনের মধ্যেও যান চলাচল প্রায় স্বাভাবিক জীবননগর অফিস: জীবননগর উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চলছে সাত দিনের কঠোর লকডাউন। গতকাল বৃহস্পতিবার ছিল চলমান লকডাউনের দ্বিতীয় দিন। সকাল থেকেই শহরের সড়কগুলোতে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যান, নসিমন চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ বয়েছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস। শহরের বিভিন্ন স্থানে খোলা রয়েছে মিষ্টি ও খাবার হোটেল, চা ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। জীবননগর উপজেলা করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকলেও সাধারণ জনগণ ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই। অনেক বের হয়েছেন দৈনন্দিন কাজে। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেছে, গণপরিবহন বন্ধ থাকলেও জেলা সদর থেকে অটো, সিএনজি ও মোটরসাইকেলে যাত্রীরা যাওয়া-আসা করছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ থাকলেও জনগণকে ফেরানো যাচ্ছে না। কার্যত অসহায় হয়ে পড়ে টহল পুলিশ। দোকানপাট কিছু বন্ধ রাখলেও অন্য দিনের মতো বাজারে লোকজন আসছে। স্বাস্ব্যবিধি মেনে অনেকেই বাজার করছে না। হোটেল রেস্টুরেন্ট খোলা রয়েছে। দেদারসে লোকজন খাওয়া-দাওয়া করছে। শহরের রিকশাচালক হাফিজুর রহমান বলেন, লকডাউনে তাঁদের মতো গরীবের কষ্ট এ ছাড়া আর কী? এক দিন রিকশা না চালালে তাঁদের পেটে ভাত যায় না। সেটা না ভেবে লকডাউন দিলেই কি মানুষ ঘরে বসে থাকবে? ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, করোনা রোধ করতে লকডাউন কোনো সমাধান নয়। স্বাস্থ্যবিধি মেনে চলাই হচ্ছে মুখ্য বিষয়। লকডাউন দিলে দেওয়ার মতো দিতে হবে বলে মন্তব্য করেন শাপলাকলি পাড়ার বাসিন্দা আলী আক্কাস। তিনি বলেন, শ্রমজীবী মানুষের কথা ভাবতে হবে। ব্যাংক, অফিস, আদালত চালু রেখে লকডাউনের কোনো মানে হয় না। শহরের ব্যাটারিচালিত পাখিভ্যান চালক আলমগীর হোসেন বলেন, লকডাউন চলার কথা তিনি শুনেছেন। কিন্তু সবাই বাইরে ইচ্ছেমতো চলাফেরা করছে। বাজারঘাটেও মানুষ আসছে। তাই তাঁরাও ভ্যান চালাচ্ছেন। শুধু শহরের চৌরাস্তা আর বাসস্ট্যান্ডে গেলেই পুলিশ আটকাচ্ছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৭ হাজার ১ শ টাকা জরিমানা, ৯টি মামলা ও এক ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জীবননগর শহর পরিদর্শনে বের হলে সরকারি নির্দেশনা উপেক্ষো করে দোকান খোলায় উপজেলার রাজনগর পাড়ার আব্দুল খালেকের ছেলে তুলি কসমেটিক্সের মালিক তোতা মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলা ও পথচারীদের মাস্ক না পরার অপরাধে ৭ হাজার ১ শ টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উল্লেখ্য, লকডাউনের প্রথম দিনে জীবননগর শহরে ১৭টি মামলা ১০ হাজার ৫ শ টাকা জরিমানা ও জীবননগর বাজার রাফা গার্মেন্টসের মালিক উজ্জ্বল হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’