বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২১ ইং
ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া জোড়াপুকুর থেকে জামাল বিহারী (৬০) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জামাল বিহারী শহরের কাঁঠালতলা এলাকার মৃত লিয়াকত বিহারীর ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। মৃত ব্যক্তির বোন ডলি বিহারী বলেন, আমার ভাই মানসিক রোগে আক্রান্ত ছিল। বাড়িতে থাকত না। শহরে ঘুরে ঘুরে কাগজ ও পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়াতো। তাদের আসল বাড়ি খুলনায় বলেও ডলি বিহারী জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’